সকার সিটি চট্টগ্রামের ফুটবল অনুশীলন কার্যক্রম উদ্বোধন

| বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:২১ পূর্বাহ্ণ

আগামী ৩ জুলাই থেকে ঢাকায় শুরু হওয়া বাফুফে ২য় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণ করতে ঢাকা যাত্রার প্রাক্কালে সকার সিটি চট্টগ্রাম এর অনুশীলন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর আবুল হাসেম বক্কর।

সকার সিটি চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুশীলন উদ্বোধন করেন সিডিএফএ সভাপতি এস এম শহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও সিজেকেএস কাউন্সিলর মাহাবুবুর রহমান, আবু সৈয়দ মাহামুদ, প্রবীন কুমার ঘোষ, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, সাইফুদ্দিন খান, কাজী জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধএক ম্যাচে বহু কীর্তি ফ্রান্সের
পরবর্তী নিবন্ধমেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে নিহত ৩