শীতের অনুকথা: রৌদ্রের সূত্র

আরিয়ান আহমেদ | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩০ পূর্বাহ্ণ

. সকালবেলা রোদ্দুর এসে

জমাট চাদরে আঁচড় কেটে যায়;

পালঙ্কে শুয়ে বুড়ো শীত

আধখানা হাই তুলে বলে, ‘হায়…’

. নদীর গলা বেধে যায় নীলে নীলে,

মাছরা ঘুমায় স্বপ্নে সাঁতরে;

জেলেদের জালে ধরা পড়ে কুয়াশা,

ভেজা মসৃণ, ঠান্ডা এক অবাক রে!

পূর্ববর্তী নিবন্ধমেধা
পরবর্তী নিবন্ধমানসিক দৃঢ়তা