বৈশাখে উড়ে আসে নতুনের দাগ–
চারিদিকে মুছে যাক রাগ, অনুরাগ।
শুকনো পাতার রাশি নিয়ে যত মরা–
বৈশাখে উড়ে যাক রোগ, শোক, খরা।
বৈশাখে ঝাঁকে ঝাঁকে উড়ে যায় বক–
নিকোনো উঠোন আজ করে ঝকমক।
মাঠ ভরা ধান ঢেউ ছড়িয়ে বাতাস–
উড়ে যায়, দূরে যায় সব হা–হুতাস।
ঝিরিঝিরি বৃষ্টির মেঘ কলতান–
বৈশাখে বাজে শুধু মৌ মৌ গান।
বৈশাখে মুছে যাক মহাসমারোহে–
দুর্নীতি, দুর্দশা সততার মোহে।
সমপ্রতি ভালোবাসা এসো বৈশাখে–
একসাথে মিলবোই কাঁধ রেখে কাঁধে।









