পাহাড়-সমুদ্রের বৈশাখ

আলী আকবর বাবুল | বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ভোর ফোটে পাহাড়ের কপালে

রক্তিম আলপনা হয়ে

সমুদ্রের ঢেউয়ে ভিজে ওঠে

পহেলা বৈশাখের প্রথম উচ্চারণ

লবণাক্ত বাতাসে ভেসে আসে

শত বছরের জারিসারি,

বংশানুক্রমিক স্মৃতির ঢেউ

কর্ণফুলীর জলে সূর্য ওঠে

যেন নতুন বছরের শপথ নিয়ে জ্বলন্ত প্রদীপ।

পাহাড়ি পথগুলো বাঁক নেয় উৎসবের মতো,

প্রতিটি মোড়ে লুকিয়ে থাকে লোকগানের শ্বাস

রঙিন গামছায় জড়িয়ে নেয় দিন, যেন শ্রম

আর উৎসব একই শরীরের দুই নাম

মাটির হাঁড়িতে রান্না হয় সময়, শুঁটকি আর

মসলার গন্ধে ইতিহাস হয়ে ওঠে জীবন্ত

শিশুরা দৌড়ায়, তাদের পায়ের শব্দে কেঁপে ওঠে

পাহাড়নতুন বছরের উল্লাসে।

পূর্ববর্তী নিবন্ধবাঙালির বৈশাখ
পরবর্তী নিবন্ধএ বছর বৈশাখে