চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ আগামী ১৩ জুন ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিতব্য বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন। গত ১৮ মে সন্ধ্যায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর কার্যালয়ে এক প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরীর আমির মাওলানা জিয়াউল হোসাইন। সভায় বক্তারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এ বিভাগীয় সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা সমাবেশ সফল করতে ১১ দলের সকল নেতা–কর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
সভায় নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ এবং নেজামে ইসলাম পার্টির সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন রব্বানী সঞ্চালনায় বক্তব্য দেন, মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, মহানগর জাগপার সভাপতি আবু মোজাফফর মুহাম্মদ আনাস, নগর লেবার পার্টির সভাপতি আলা উদ্দীন আলী, নগর খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল, এলডিপির মহানগরীর সেক্রেটারি আবু সাঈদ, লেবার পার্টির সহসভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান, নেজাম ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, মাওলানা মুবিনুল হক, মাওলানা মুহাম্মাদ জাকারিয়া, মাওলানা ইরফানুল হক হালিম, খেলাফত মজলিস নেতা মাওলানা আবু তাহের তুরাবি, মাওলানা মাহমুদুল হাসান, মুহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আগামী ১৩ জুনের বিভাগীয় সমাবেশে চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি ঐতিহাসিক গণজাগরণের সৃষ্টি হবে। প্রেস বিজ্ঞপ্তি।












