চট্টগ্রাম রোটারি সেন্টারের বিদায়ী কার্যনির্বাহী কমিটির (ইসি) দুই বছর মেয়াদের সমাপনী সভা গত শনিবার চেয়ারম্যান ওসমান গনি মনসুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আলী ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বিদায়ী কমিটির গত দুই বছরের কর্মকাণ্ড, অর্জন ও সাফল্যের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন। সভায় কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরাও তাদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন। সভায় আগামী ২৭ জুন পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. আলতাফ মাহমুদ হান্নান, ফাতেমা জেবুন্নেসা, দেবদুলাল ভৌমিক, মীর নজমুল আহসান রবিন, শায়লা মাহমুদ, এম. আবু তাইয়ুব, মিনহাজউদ্দিন আহমেদ নাহিয়ান, আলী মাহমুদ, মো. তাজউদ্দিন এবং শেখ জামাল আহমেদ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।













