গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে পটিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বুধবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি পটিয়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বিএনপির নেতারা বলেন, পটিয়া গোপালগঞ্জ নয়। শান্ত পটিয়াকে ফ্যাসিস্টের দোসরেরা অশান্ত করার চেষ্টা করলে তাৎক্ষণিক ভাবে প্রতিহত করা হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের ধরে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।
বক্তারা আরও বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর,খোরশেদ আলম, বদরুল খায়ের চৌধুরী, গাজী আবু তাহের,আবদুল মাবুদ, শাহজাহান চৌধুরী, মফজল আহমদ চেয়ারম্যান, নুরুল আবছার চৌধুরী, জসিম উদ্দিন, জাগির মেম্বার, ইসহাক, সোলাইমান, ইদ্রিস পানু, নাসির উদ্দিন, ইয়াসিন আরাফাত, ওয়াহিদুল ইসলাম চৌধুরী পিবলু, হাবিবুর রহমান রিপন, বুলবুল আহমদ নান্নু, আলমগীর আলম, শাহাদাত হোসেন, আকিবুল হক আকিব, নাজমুল, আকবর, আবছার, সেলিম সিকদার প্রমুখ।











