আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন ও ভাঙচুর, আটক ৮

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ১২:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বক্সের ভেতরে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন আসবাবপত্র। এ ঘটনায় অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোট আটজনকে আটক করা হয়।

এ ঘটনায় আরও যারা জড়িত তাদের শনাক্ত ও ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

তবে এ ঘটনায় আটককৃতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে জানানো হবে বলে জানিয়েছেন থানার ওসি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে সাজেকগামী পর্যটকবাহী ২ পিকআপে আগুন