রুবি দত্ত

| সোমবার , ২৯ জুন, ২০২৬ at ৫:৪৬ পূর্বাহ্ণ

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার বোয়ালগাঁও গ্রামের বোয়ালগাঁও রাধা মাদব আশ্রমের পরিচালনা কমিটির উপদেষ্টা মাস্টার মৃণাল কান্তি দত্তের সহধর্মিণী, বিশিষ্ট ব্যবসায়ী মিহির লাল দত্ত ও বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদের সহ সভাপতি প্রকৌশলী নিহার দত্তের মাতা রুবি দত্ত গত ২৪ জুন বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ পুত্র, ১ কন্যা, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বোয়ালগাঁও গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। আগামী ৯ জুলাই গ্রামের বাড়িতে প্রয়াতে পারলৌকিক ক্রিয়া আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী সীতাকালী মায়ের কেন্দ্রীয় মন্দির সেবক সমিতির পরিচালনা পরিষদ গঠিত
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে