ইতিহাস থেকে শিক্ষা
কারো কারো পথ সোজাসুজি আর
কারো কারো পথ উল্টা
আসনে বসেই শাসনে রাখেন
অগোচরে ঘটে ভুলটা।
দুধ কলা দিয়ে আদর সোহাগে
কেউ কেউ পোষে সাপকে–
ভালোবাসা যত দেখান তবুও
পাপ তো ছাড়ে না বাপকে।
বড় বড় গলা বড় বড় মুখে
বড় বড় কথা বলা যায়–
ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে
সামনের পথ চলা যায়?












