প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব

বিভিন্নস্থানে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৭:২৮ পূর্বাহ্ণ

টানা প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিভিন্ন সংগঠন। এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব।

তাঁতীদল : বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের নেতৃত্বে প্রায় ৪০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে নগদ অর্থ, শাড়ি, থ্রিপিস, শিশুদের পোশাকসহ বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল এলাকায় আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্মআহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা তাঁতীদলের সভাপতি মো. সিদ্দিক, চট্টগ্রাম মহানগর তাঁতীদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাফেজ, মহানগর তাঁতীদলের সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ, কক্সবাজার জেলা তাঁতীদলের আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক রেজাউলসহ স্থানীয় নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দ বলেন, সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আমানত খান (রহ.) দরগাহ : বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফ। বুধবার (১৫ জুলাই) দ্বিতীয় ধাপে চট্টগ্রামের বাঁশখালী, চন্দনাইশসহ বিভিন্ন এলাকায় পানিবন্দি ২০০ পরিবারের মাঝে ভালোবাসার উপহার হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। আওলাদে পাক ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ আলআমানতীর তত্ত্বাবধানে এবং বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেনের সহযোগিতায় হযরত শাহ সুফি আমানত খান (রহ.) ফাউন্ডেশনের সদস্যরা আশেকভক্তদের আন্তরিক অংশগ্রহণে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। প্রতিটি পরিবারের জন্য উপহারসামগ্রীর মধ্যে ছিল ৫ প্যাকেট বিরিয়ানি, ডাল, আলু, মুড়ি, চিড়া, বিস্কুট, ১ লিটার বিশুদ্ধ পানির বোতল এবং মোমবাতি। ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মশিউর রহমান খাদেম জনি, আতাউল গনি রকি, ইফতেখার আবেদীন চৌধুরী, মো. সামসু, মো. তারেক, মো. মাসুমসহ অসংখ্য আশেক ও ভক্তবৃন্দ।

এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্ট : সাতকানিয়া উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় বানভাসী মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবুর পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্বেচ্ছাসেবীরা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্দশা লাঘবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, ইসলামী চিন্তক ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী, আবদুল্লাহ জায়েদ তানভীর, মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন, মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ। এছাড়াও আবুল বশর আবু সাতকানিয়া, পটিয়া, লোহাগাড়া, চকরিয়া ও পেকুয়াসহ বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ১০ দিনে ১০ হাজারের অধিক বানভাসী মানুষের মাঝে শুকনো খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।

লোহাগাড়া উপজেলা বিএনপি : টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত লোহাগাড়ার অসহায় মানুষের পাশে চতুর্থ দফায় ত্রাণ সহায়তা নিয়ে দাঁড়িয়েছে লোহাগাড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এবার উপজেলার এক হাজার বন্যাকবলিত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ জুলাই উপজেলার আমিরাবাদ রূপসী কমিউনিটি সেন্টারে আয়োজিত এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম আবু সাঈদ চৌধুরী টিটু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ জি এম মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এস এম জাকারিয়া, আরিফ উদ্দিন, আহমদুর রহমান, বাহাদুর চৌধুরী, এহসান আব্দুল্লাহ, আনোয়ার হোসেন, রমজানুল কবির জয়, মো. সেলিম, মো. সাহাব উদ্দিন, মো. কায়েস উদ্দিন, ইসহাক কোম্পানী, কফিল উদ্দিন, শাকিল মো. নয়ন, ইকবাল হোসেন, আমিনুল ইসলাম আমিন, মো. আরিফ, মো. ইসমাইল, দিদার হোসেন, মো. মাঈনউদ্দিন, মো. কায়রুল ইসলাম এবং কৃষক দল নেতা জসিম উদ্দিন।

চট্টগ্রাম সমিতিঢাকা : চট্টগ্রাম সমিতিঢাকার পক্ষ থেকে বোয়ালখালী উপজেলার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে বোয়ালখালী উপজেলার শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়ন, বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী, পূর্ব গোমদন্ডী এলাকায় বোয়ালখালী প্রেস ক্লাবের সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য মোঃ তৌহদুর রহমান, এম. মনির চৌধুরী রানা, এম আর তাওহীদ, তাজুল মানিক, শাহেদ হোসেন ছোটনসহ বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

তোহফা : টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে শুরু থেকেই মাঠে রয়েছে মানবিক সংগঠন তোহফা ফর ম্যানকাইন্ড। সংগঠনটির উদ্যোগে চট্টগ্রাম ও সিলেটের বন্যাকবলিত এলাকায় ‘ফুড ব্যাংক’ কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। গত ৮ জুলাই থেকে বান্দরবানের দুর্গম এলাকা দিয়ে তাদের ত্রাণ কার্যক্রম শুরু হয়। পরে তা সমপ্রসারিত হয়ে চকরিয়া, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, কক্সবাজার এবং উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি পর্যন্ত বিস্তৃত হয়। পাশাপাশি সিলেট বিভাগের বিভিন্ন দুর্গত এলাকাতেও খাদ্য সহায়তা ও মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি। সংগঠনের তথ্য অনুযায়ী, বাঁশখালীর সরল ইউনিয়নের ৪, , , ৭ ও ৮ নম্বর ওয়ার্ড, শীলকূপ, শেখের খীল, কাথারিয়া, বাহারচরা, চাপাছড়ি, পশ্চিম কালীপুরসহ বিভিন্ন এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। সিলেট অঞ্চলে হবিগঞ্জ জেলার হাতিরতান, পশ্চিম হাতিরতান, সুলতানশী, সুঘর, চরহামুয়া, নোয়াবাদ, বনগাঁও, বৈদ্যের বাজার, হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, দ্বিমুড়া মাদ্রাসা আশ্রয়কেন্দ্র ও পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও প্রত্যন্ত এলাকায় খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে।

পেকুয়া : কক্সবাজারের পেকুয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে বন্যার শুরু থেকেই মানবিক সহায়তা দিয়ে আসছেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন। পানি কমলেও তিনি এখনও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় বারবাকিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রতিদিন তিনি নিজে উপস্থিত থেকে দুর্গত মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তার ব্যক্তিগত উদ্যোগে তুলে দেন।

গাউসিয়া কমিটি জামাল খান ওয়ার্ড শাখা : গতকাল গাউসিয়া কমিটি বাংলাদেশ জামাল খান ওয়ার্ড শাখার উদ্যোগে বাঁশখালী বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ করেন গাউসিয়া কমিটি নগর শাখার সাবেক সদস্য মুহাম্মদ ইমরান হোসেন জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি মাওলানা আবু বক্কর সিকদার, সাংগঠনিক শহিদুল ইসলাম, জামাল খাঁন ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, সদস্য মোঃ আরজ মিয়া, মোহাম্মদ আলী জিন্নাহ, মোঃ দেলোয়ার, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ সাইমন, মোঃ সাজ্জাদ, মোহাম্মদ ইয়াসিন, মোঃ মহসিন, মোহাম্মদ লিটন প্রমুখ।

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) দরবার : নগরীর অক্সিজেন নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.) দরবার শরীফ প্রাঙ্গনে বন্যা কবলিত দু:স্থ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এতে আর্থিক সহায়তা প্রদান করেছেন আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.)’র দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফী আল্লামা ইয়াছিন মাহমুদ সিদ্দিকী ওয়াজেদী (মা.জি..)। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা মুহাম্মদ মহিউদ্দিন জহুর ওয়াজেদী, শাহজাদা মুহাম্মদ সাইফুদ্দিন জহুর ওয়াজেদী, শাহজাদা মঈনুদ্দিন জহুর ওয়াজেদী, আল্লামা সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ আল কাদেরী, এস.এম রিদওয়ান প্রমুখ।

সত্যের নিশানা: নগরীর পূর্ব মাদারবাড়ী নছু মালুম লেইনস্থ সামাজিক সংগঠন ‘সত্যের নিশানা’র উদ্যোগে বাঁশখালীর বন্যাকবলিত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। গত ১৬ জুলাই প্রত্যন্ত এলাকায় ডোর টু ডোর গিয়ে এই অর্থ প্রদান করা হয়। সত্যের নিশানার এই অর্থ সহায়তা প্রদান কর্মসূচিতে অংশ নেন সাবেক সহ সভাপতি জনাব মোঃ নাজিম উদ্দিন বেলাল, সাবেক অর্থ সম্পাদক ছিদ্দিক আহমেদ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক কাউছার আলম রেজভী, সদস্য ইরফানুল হক জিসান, মোঃ সাইফুল প্রমুখ। এতে ইলশা ও সরল ইউনিয়ন এর ৪ টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।

রাউজান ক্লাব : গতকাল বন্যায় বাঁশখালীর বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় ‘রাউজান ক্লাব’এর উদ্যোগে উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। এই মানবিক কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেছেন মাওলানা ফোরকান, মাওলানা শামসু, হাফেজ আব্দুল্লাহ, নুরুল ইসলাম ও সরল ইউপির মেম্বার মোহাম্মদ নুরন্নবী। উপহার সামগ্রী বিতরণ কর্মসূচিতে রাউজান ক্লাবের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন হানিফ চৌধুরী মাসুম, মোঃ নাছির উদ্দিন বাবুল, এস এম জাফর চৌধুরী, মোহাম্মদ ইমরান হোসেন, রিদোয়ান চৌধুরী রুবেল, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ সাগর হোসেন, আরিফ মঈনুদ্দিন চৌধুরী, মোহাম্মদ খোরশেদুল আলম, মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ নাঈম উদ্দিন প্রমুখ।

হিন্দু পরিষদ : সাতকানিয়া ১নং ওর্য়াড উত্তর রামপুর মল্লিকপাড়া, বণিকপাড়া, জলদাশপাড়া, বাজালিয়া, মাহালিয়া, আমিলাইশ, চরতি ও বাঁশখালী উপজেলার শেখেরখীল পূর্ব নাপোড়া, জলদী পৌরসভা ও জলদী মহাজনপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৫০০ পরিবারের মধ্যে বাংলাদেশ হিন্দু পরিষদকেন্দ্রিয় কমিটি ও চট্টগ্রাম জেলা কমিটির অর্থায়নে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত ১৮ জুলাই পরিষদ নেতৃবৃন্দ এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদচট্টগ্রাম জেলা কমিটির নির্বাহী সভাপতি মাস্টার বিকাশ চন্দ্র দে, সাধারণ সম্পাদক বিকাশ কান্তি দাশ, সিনিয়র সহসভাপতি প্রবীর ধর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন দাশ, সঞ্জয় তালুকদার, মাহম দাশ, বিধান দাশ, শ্রীদাম দত্ত, রবিন দাশ, সুমন দাশ, ইমন দাশ প্রমুখ।

বিবিএওএ : বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এ্যাসোসিয়েশন (বিবিএওএ)-এর মানবিক টিম বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পানিবন্দি বাঁশখালীর কাথরিয়া, সরল, শেখেরখিল, ছনুয়া ইউনিয়নের প্রায় ১৪২টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন। বিবিএওএএর সংগঠনের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ কাজী ইকবাল ক্ষতিগ্রস্‌হ বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ও সাথে এই মানবিক উদ্যোগে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দুর্যোগের এই সংকটময় মুহূর্তে বন্যার্তদের সহযোগিতায় পাশে দাঁড়ানো আহ্বান করেছেন। কার্যক্রম সহযোগিতা ছিলেন বিবিএওএ এর মানবিক টিমমোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ জিয়াউদ্দিন, মোঃ নাজমুস সাকিব, মোঃ সাইফুল ইসলাম শাহীন, মোঃ আনোয়ার হোসেন।

পূর্ববর্তী নিবন্ধ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়ে বিদ্যুৎস্পৃষ্ট মাদ্রাসাছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল