চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমূলক কর্মসূচির ধারাবাহিকতায় দলের নেতাকর্মীরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন। তিনি বলেন, মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজে সহমর্মিতা, সমপ্রীতি ও সামাজিক দায়বদ্ধতার সংস্কৃতি আরও শক্তিশালী হবে।
ভবিষ্যতে যাতে কোন নাগরিকের কারো কাছে হাত পাততে না হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার।
তিনি দেওয়ান বাজার ২০ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, জাকির হোসেন, হাসান আলী, মনসুর আলম, হাফেজুল ইসলাম, মিলন, মাহমুদ আলী, আব্বাস, সাখাওয়াত হোসেন, মনির আহমেদ, হাফেজ আজিম, যুবদল নেতা এরশাদ আলী, তাজ মোহাম্মদ, নোমান হোসেন, মোহাম্মদ ইসমাইল প্রমুখ।পরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











