গাউসিয়া কমিটি রাউজান সুলতানপুর উত্তর শাখার উদ্যোগে হাফেজ ক্বারী সৈয়দ মোহাম্মদ তৈয়্যব শাহ’র (রহ.) ৩৪তম সালানা ওরস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে সুন্নী সম্মেলন।
গত শনিবার এই সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা পরিষদ অডিটোরিয়ামে। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান কাজী মঈনুদ্দিন আশরাফী। উদ্বোধক ছিলেন জে. এ. ইকবাল হাসান। প্রধান বক্তা ছিলেন আল্লামা আবুল কাশেম নূরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদল নেতা সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম। বক্তব্য রাখেন এম. এ. মতিন, সাইফুল ইসলাম নেজামী, আবদুল্লাহ হিল কাফী, মোহাম্মদ কামাল মিয়া। সভাপতিত্ব করেন শওকত হোসাইন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নাহিম উদ্দীন খোকন ও সচিব রাশেদুল আলম।












