মো. নূরুল ইসলাম নূরু

| সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৫ পূর্বাহ্ণ

কদমতলী মহল্লা কমিটির সাধারণ সম্পাদক, কল্লোল সংঘের প্রধান উপদেষ্টা, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম ও ক্রিকেটার আরিফুল ইসলাম মারুফের পিতা মো. নূরুল ইসলাম নূরু ৭৬ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার ভোর ৬টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে যান। রোববার বাদে আছর স্টেশন রোড পুরাতন রেল স্টেশন মাঠে জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থান তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সিজেকেএস সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, কমিটির সদস্যবৃন্দ, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি সিএমপি কমিশনার হাসিব আজিজ ও চ...স এর সিনিয়র সহসভাপতি ও সহসভাপতিগণ, সংস্থার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহামদ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও নূরুল ইসলাম নূরুর মৃত্যুতে সিজেকেএস কাউন্সিলর মো. হাফিজুর রহমান, সৈয়দ আবুল বশর, এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সৈয়দ শাহাবুদ্দিন শামীম, শতদল জুনিয়রের সভাপতি সিরাজ উদ্দিন মো. আলমগীর, রাইজিং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সিডিএফএ সভাপতি এস এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, কল্লোল সংঘের সহ সভাপতি নাসির মিয়া, সাধারণ সম্পাদক সালাউদ্দিন জাহেদ, মশিউল আলম স্বপন, সাইফুল্লাহ চৌধুরী, মোহাম্মদ শাহআলম, শফিকুল আলম জুয়েল, হারুন অর রশীদ, নূরুল আবছার, সোহেল আহমদ, নূরুল আমিন, আলী আহসান রাজু, আসিফ আহমদ, জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৪১ হাজার শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধসুলতানুল আরেফীন হযরত বায়েজিদ বোস্তামী’র (রহ.) বার্ষিক ওরশ