মীরসরাইয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে জোরারগঞ্জ থানাধীন ধুম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আনন্দবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম ছিদ্দিক। তিনি পেশায় একজন পিকআপ চালক। জানা গেছে, নিহত ছিদ্দিক একই এলাকার মো. মোস্তফার ছেলে।

জোরারগঞ্জ থানার উপ–পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য প্রেরণ করা হয়েছে।

প্রাথমিকভাবে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে ৪৮ দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫৮
পরবর্তী নিবন্ধটিসিজেএ তথ্যচিত্র ও বর্ষসেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান