মানুষের জীবনে আজ নাভিশ্বাস উঠেছে : ডা. শাহাদাত

| সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৭:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার ক্ষমতায় এসে এক দলীয়ভাবে দেশ চালাচ্ছে। সরকার আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে। জেল, জুলুম, মিথ্যা, মামলা যতই হউক না কেন, বিএনপির নেতাকর্মীরা রাজপথে থাকবে। যারা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আছে তাদেরকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে অতি দ্রুত মুক্ত করা হবে।

ডা. শাহাদাত ঈদের তৃতীয় দিনে পূর্ব ষোলশহর ও চাদগাঁও থানার কারাবন্দি মো. নওশাদ, মো. সাইদ ইসলাম বাপ্পি, মোহাম্মদ জয়নাল ও মোহাম্মদ বশিরের পরিবারের খোঁজ নিতে বাসায় গেলে সাংবাদিকদের এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, গরীব, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষের জীবনে আজ নাভিশ্বাস উঠেছে। সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। নগরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই এই সরকারের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক নুরুল আলম রাজু, মো. এম, আই চৌধুরী মামুন, নবাব খান, ইব্রাহিম বাচ্চু, হাসেম সওদাগর, মো. আজিজ, একে খান, ইউনুস চৌং হাকিম, হাজী ছবুর, মো. সেকান্দর, আবদুল্লাহ আল ছগির, হাজী মহিউদ্দিন, ইয়াকুব চৌং নাজিম, মো. এমরান, নাজমুল হক নাজ, মো. আমিন, মো. এটিএম ফরিদ, মো. সাইফুল, হাজী ইউনুস, আসাদুর রহমান টিপু, মো. লেলু, মো. মুছা, নুরুউদ্দিন, রেজিয়া বেগম মুন্নি, কামরুন্নেসা, মোহাম্মদ সেলিম, গুলজার হোসেন লেদু, জাহাঙ্গীর, স্বপন, মো. হানিফ, মো. দুলাল, বারেক, কালু, ফারুক, মোবারক, মানিক, জাকির, অপু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা যুদ্ধের ইতিহাসে জহুর আহমদ চৌধুরীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে
পরবর্তী নিবন্ধ‘ডায়ানা অ্যাওয়ার্ড’ পেলেন চবির ২ শিক্ষার্থী