মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মহল্লা সুরক্ষা কমিটি গঠনের আহ্বান

| শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

২৩নং ওয়ার্ডস্থ চান মিয়া বিল এলাকায় অপরাধ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক এক মতবিনিময় সভা মহল্লা সর্দ্দার বাদশা মিয়া সিদ্দিকীর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। প্রধান অতিথি বলেন, সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, নৈরাজ্যসহ নানা সামাজিক অপরাধ নির্মূল করে চানমিয়ার বিলসহ ২৩নং ওয়ার্ডকে একটি নিরাপদ জনপদ হিসাবে গড়ে তুলতে হবে। তিনি গভীর উদ্বেগের সাথে উল্লেখ করেন, মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিংয়ের মতো ভয়াবহ ব্যাধিগুলো আমাদের সম্ভাবনাময় তরুণদের রঙিন ভবিষ্যৎকে অন্ধকারাছন্ন করে দিচ্ছে, এই অবক্ষয় থেকে যুব সমাজকে বাঁচাতে তিনি প্রতিটি পরিবারকে নৈতিক শিক্ষারমূল দুর্গ হিসাবে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন। সভায় অপরাধ মুক্ত ও আদর্শ শান্তিময় এলাকা হিসাবে গড়ে তোলার শপথ গ্রহণ করা হয়। বক্তব্য রাখেন ২৩নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, ডবলমুরিং থানা বিএনপি নেতা সুফি মোহাম্মদ ইব্রাহিম, বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল মোস্তফা, এ এস এম নাসির, আমির উদ্দিন, সালেহ আহমদ, মোহাম্মদ, মহল্লা সরদার হাজী বদিউল আলম, ম সুলতান আহমদ, মোঃ সোহেল, মহিউদ্দিন, জমির আহমদ, শ্রমিক নেতা মোঃ কাশেম, মোরশেদ আলম, আব্দুল আজিজ, জানে আলম মো. হাসান, আব্দুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে
পরবর্তী নিবন্ধআনোয়ারা ফাউন্ডেশনের মানববন্ধন আজ