বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ডেঙ্গু সচেতনতা সপ্তাহ উপলক্ষে ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড জামায়াতের উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান গত ৭ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।
অভিযানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানা জামায়াতের আমির আমির হোসাইন। সভাপতিত্ব করেন ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড জামায়াতের আমির মুহাম্মদ ওসমান গণি। সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া আলম।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জামায়াতে ইসলামী দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড নায়েবে আমির শামসুল হক সিকদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুদ্দিন খালেদ, শহীদ হোসেন, মাওলানা মুহাম্মদ ইউসুফ, মোহাম্মদ রাসেল, মুহাম্মদ কুতুবউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












