চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আজ শনিবার বিকাল ৪টায় আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। প্রেস ক্লাব চত্তরে এই মানববন্ধন সকল পেশাজীবী ও সংগঠনকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। মানববন্ধনে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গ্রুপ কমান্ডার আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী, লেখক ও গবেষক জামাল উদ্দিন, সাংবাদিক সুজিত কুমার দাশ। প্রেস বিজ্ঞপ্তি।












