বৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

| সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ১১:৩০ পূর্বাহ্ণ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রামের বৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মহল্লাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নির্বাচনে হাজী মোহাম্মদ হারুন সভাপতি নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নুরুন্নবী মিয়া, মোহাম্মদ আবদুর রহমান, মোহাম্মদ মনজুর আলম, মোহাম্মদ জসিম উদ্দিন ও মোহাম্মদ সেলিম সালেহ। এছাড়া সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সাইদুল আলম সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আনিছুর রহমান ও মোহাম্মদ নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মামুনুর রহমান, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ ইস্কান্দার এবং দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ শামসুল আলম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট রফিকুল আহমেদ। নির্বাচিত নেতৃবৃন্দ মহল্লার উন্নয়ন, ঐক্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান
পরবর্তী নিবন্ধগহিরা দলইনগরে সুধী সমাবেশ