চকবাজার ডিসি রোড (আংশিক) চান মিয়া মুন্সী লেইন মহল্লা কমিটির অন্তর্ভুক্ত নিজামউদ্দৌলা বাড়ির বাসিন্দা, মরহুম নিজামউদ্দৌলার দ্বিতীয় পুত্র ও ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ মুজিব উদ্দৌলা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। গত রোববার বাদ যোহর চকবাজার ফালাহ গাজী জামে মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
এরপরে তাকে ফালাহ গাজী মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, এমপি আবু সুফিয়ান, নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ। প্রেস বিজ্ঞপ্তি।














