বাবুল ধর

| মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়ার হরিহর উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও সাবেক ইউপি সদস্য সমাজসেবক বাবুল ধর (৭৯) ২৫ এপ্রিল বিকাল ৩টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত রোগে নগরীর একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন রাতে হরিহর সর্বজনীন ক্ষেত্রপাল ও মহাশ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হয়। আগামী ১০ মে হরিহর গ্রামের বাড়িতে প্রয়াতের পারলৌকিক ক্রিয়া ও আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে হরিহর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম শাখা, হরিহর সর্বজনীন ক্ষেত্রপাল ও মহাশ্মশান পরিচালনা পরিষদ, হরিহর সনাতনী যুব সংঘ, হরিহর প্রগতি সংঘ, হরিহর সাহেবের হাট ব্যবসায়ী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাটলের সমস্যা নিরসনে চবি ও রেলওয়ের সভা
পরবর্তী নিবন্ধবিএনপি নেতা মুজিব উদ্দৌলার ইন্তেকাল