বাবা আমার বাবা

এস এম মামুনুর রশিদ | রবিবার , ১৫ জুন, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

পুরানো হলেও কখনো গাছ কেটো না। ফল না দিতে পারলেও ছায়া দিবে। মা–বাবা বৃদ্ধ হলেও কখনও অবহেলা করিও না। টাকা পয়সা না দিতে পারলেও দু’হাত ভরে দোয়া করবে। বাবা মানে শত আবদারের এক অদ্ভুদ ভাণ্ডার। বাবা মানে ভয় কিসের–আমিত আছি সাথে। বাবা মানে নিজে কৃপণতা করে সন্তানের জন্য দুটো টাকা রেখে দেওয়া। বাবা মানে শত শাসনের পরেও এক নিবিড় ভালোবাসা। বাবা মানে শত অভাব অনটন থাকলেও সন্তানকে তা বুঝতে না দেওয়া। বাবা মানে সারাদিন কঠোর পরিশ্রমের পরেও হাসি মুখে বাড়ি ফেরা। যে কাঁদিয়ে মানিয়ে নেয়– সে হলো বাবা– যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে– সে হলো মা– পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও মা–বাবার ভালোবাসা কখনো ফুরায় না।

পূর্ববর্তী নিবন্ধবাবা: নিঃশব্দ ভালোবাসার এক অনন্য প্রতিচ্ছবি
পরবর্তী নিবন্ধআমি কবে বাবার স্বপ্নের মতোন বড়ো হবো