বাঁশখালীতে ১৪ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

পৌরসভা নির্বাচন

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার নির্বাচন আগামী বছরের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার পর্যন্ত নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম বিতরণ করলে কাউন্সিলর পদে ১২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে মেয়র পদে এখনও পর্যন্ত কোন ফরম কেউ সংগ্রহ করেনি বলে বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস সূত্র জানাায়। এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এসএম তোফায়েল বিন হোছাইন। যে ১৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন ১নং ওয়র্াডে বর্তমান কাউন্সিলর আবদুর রহমান ও আনসুর আলী, ২নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মিলন বড়ুয়া, ৩নং ওয়ার্ডে মো. ফিরোজ শাহী, ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আজগর হোসেন ও নুরুল আবছার, ৫নং ওয়ার্ডে মো. আমিরুজ্জামান ও মো. মিজান, ৬নং ওয়ার্ডে আক্তার হোসেন, ২নং ওয়ার্ডে আবদুল গফুর ও মো. আবুল বশর, ৯নং ওয়ার্ডে বদিউল আলম। অপরদিকে সংরক্ষিত ৭,৮,৯ ওয়ার্ডে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান কাউন্সিলর নারগিস আক্তার ও করিমা আক্তার।

পূর্ববর্তী নিবন্ধখালেদাকে মুক্তি না দিলে কোটি মানুষ রাস্তায় নামবে : ফখরুল
পরবর্তী নিবন্ধলিজের শর্ত ভঙ্গ করে জলমহালে ঢোকানো হলো লবণ পানি