বাঁশখালীর শেখেরখীল রাস্তা মাথা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রলির সংঘর্ষে মো. মোস্তাক আহমদ(৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার(২৪ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চাম্বল-শেখেরখীল রাস্তার মাথা এলাকার দক্ষিণে অটোরিকশা-ট্রলি সংঘর্ষে মো. মোস্তাক আহমদ গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলার ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মো. মোস্তাক আহমদ উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া ৬নং ওয়ার্ডের নুর মোহাম্মদের পুত্র।
বাঁশখালী ন্যাশনাল হাসপাতালে কর্মরত চিকিৎসক রাহাত হাসান চৌধুরী বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই মো. মোস্তাকের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।”














