নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধর, বাঁশখালীতে যুবক আটক

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ২:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাকে মারধরের অভিযোগে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম মোঃ শহীদুল ইসলাম। সে ওই এলাকার মফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শহীদুল ইসলাম মাদক সেবনের পর নেশাগ্রস্ত হয়ে নিজের মায়ের ওপর শারীরিক নির্যাতন চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে আটক করে।

পরে আটককৃতকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে বাঁশখালী থানা পুলিশ জানায়, মাদক ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাজস্থলীতে শ্মশানের পাশে পড়েছিল নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী
পরবর্তী নিবন্ধপাঁচলাইশে গাড়ি চুরি, ১২ ঘণ্টায় চোরসহ প্রিমিও উদ্ধার