বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শোকসভা

| সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ১১:৪৮ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে এক শোকসভা গত ১৭ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানবাজারস্থ চৈতালী ভবনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি ও বেগম রোকেয়া পদকপ্রাপ্ত অধ্যাপক অ্যাডভোকেট কামরুন্নাহার বেগমের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি অধ্যাপক মাহবুবুল আলমের সঞ্চালনায় শোক সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, সহ–সভাপতি ডাক্তার আইরিন সুলতানা, সাধারণ সম্পাদক এডভোকেট কে এম ফয়েজ আহমেদ, ডাক্তার ত্রিদিব কুমার দে, সিআর বিধান বড়ুয়া, এডভোকেট যীশু কৃষ্ণ রক্ষিত, এডভোকেট আব্দুল্লাহ আল নোমান চৌধুরী, যুবনেতা হুমায়ুন কবির মাসুদ, অধ্যাপক মমতাজ উদ্দিন চৌধুরী, এম এন হোসেন মাসুদ, এডভোকেট সুজিত মহাজন, এডিশনাল পিপি কাজী এম এখতিয়ার রোমান, মোঃ সাখাওয়াৎ হোসাইন, কোহিনুর সাকি, মোঃ ওমর ফারুকসহ আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রত্যয় একাডেমির বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকা প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধবন্যায় ক্ষয়ক্ষতি দেখতে রাউজানে এলজিআরডির প্রধান প্রকৌশলী