ফটিকছড়ির পেলাগাজীর দিঘী এলাকায় সড়ক দুর্ঘটনায় হাটহাজারীর মির্জাপুরের মনির আহম্মদ (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত মনির মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট এলাকার মৃত শাহ আলমের পুত্র। জানা যায়, নিহত মনির আহম্মদ গত বৃহস্পতিবার সবজি ক্রয় করতে পার্বত্য জেলার তিট টেইরী বাজারে যাচ্ছিলেন। ফটিকছড়ির পেলাগাজীর দিঘী এলাকায় পৌঁছলে তাকে বহনকারী জিপটি দুর্ঘটনায় পতিত হয়। এতে মারাত্মকভাবে আহত হলে অন্যান্য ব্যবসায়ীরা তাকে দ্রুত নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে মনির মারা যান।













