ফটিকছড়িতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে হুইল চেয়ার প্রদান

| বুধবার , ৩ জুন, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন (এইচপিএফ)’র উদ্যোগে গতকাল মঙ্গলবার ফটিকছড়ি হারুয়ালছড়ি গ্রামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে উপহার হিসেবে প্রদান করা হয় হুইল চেয়ার। শর্মিলা চক্রবর্ত্তীর সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন শিশুটির পিতা মো. রফিক, হৃদয় দে, মোহাম্মদ নুর, বাপ্পী কুমার দাশ, পুলক কান্তি চৌধুরী, সুমন চৌধুরী প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের বোঝা নন, তারা আমাদেরই অবিচ্ছেদ্য অংশ। একটুখানি সুযোগ আর সহযোগিতা পেলে তারাও সমাজের মূলস্রোতে অবদান রাখতে পারবে। সকলের সহযোগিতায় এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে কেউ পিছিয়ে থাকবে না, সবার সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনুরজাহান বেগম
পরবর্তী নিবন্ধশফিক রেহমান ও মাহমুদুর রহমানের নেতৃত্বে সম্পাদকদের নতুন সংগঠন