দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরীর মা নুরজাহান বেগম (৯০) গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…..রাজেউন)। নুরজাহান বেগম লোহাগাড়া সদর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মহুরী পাড়ার প্রয়াত ডা. সিরাজ উদ্দিন আহমেদ চৌধুরীর স্ত্রী। তিনি ৫ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার সকাল ১১টায় মুহুরী পাড়ায় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নুরজাহান বেগমের মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।











