প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব (৫৮) গত ৩০ জুন রাত সাড়ে ৪টায় নগরীর একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অনেক আত্মীয়–স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান। গতকাল বুধবার সকালে প্রয়াতের মরদেহ প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আনা হলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সেখানে স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ এবং ডা. ফজলুল হাজেরা কলেজের শিক্ষক পরিষদ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে প্রয়াতের শেষকৃত্য বলুয়ারদীঘির পাড়স্থ মহাশ্মশানে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মনোজ কুমার দেবের পরলোকগমনে গভীর শোক প্রকাশ করেছেন–সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, বাকশিস কেন্দ্রীয় সহ–সভাপতি প্রফেসর আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, মহানগর শাখার সভাপতি আ ন ম সরওয়ার আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর ছিদ্দিকী, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ শিমুল বড়ুয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ভব রঞ্জন বণিক এবং মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ আলম আক্তার ও সাধারণ সম্পাদক অধ্যাপক অসীম চক্রবর্তী, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় সভাপতি অ্যাড. চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু, দি চিটাগং ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক, মহাসচিব প্রবাল দে, চট্টগ্রাম কলেজ ইংলিশ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর মো. আবুল হাসান ও সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা, উত্তরায়ণ সমিতির নেতৃবৃন্দ। উল্লেখ্য, অধ্যক্ষ মনোজ কুমার দেব ডা. ফজলুল হাজেরা ডিগ্রি কলেজে ২৭ বছর অধ্যাপনা করে প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ পদে যোগ দেন। ফটিকছড়ির রোসাংগিরী গ্রাম নিবাসী অধ্যক্ষ মনোজ কুমার দেব চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার শরীর গঠন কমিটির যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











