রাজীব বড়ুয়া

| বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

সরকারি কমার্স কলেজের সাবেক শিক্ষার্থী, রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া প্রয়াত সুদত্ত সেবক বড়ুয়া ও প্রয়াতা নমিতা বড়ুয়ার একমাত্র সন্তান রাজীব বড়ুয়া মনোজ ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ জুন দুপুরে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মরদেহ আজ বৃহস্পতিবার দেশে পৌছাবে। তাঁর পারলৌকিক মঙ্গল কামনায় অনিত্যসভা ও অন্ত্যেষ্টিক্রিয়া আগামীকাল শুক্রবার রাউজানের হোয়ারাপাড়াস্থ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকার
পরবর্তী নিবন্ধপ্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেবের পরলোকগমন