সেরা দশে পুরস্কৃত চট্টগ্রামের ফুলকি সহজপাঠ বিদ্যালয়

স্টার্টআপ, ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম প্রতিযোগিতা

| বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠিত হলো কিশোর ও তরুণদের মেধা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা চিন্তার প্রাণবন্ত এক উৎসব। সারা দেশে তিন ধাপে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ প্রতিযোগিতায় সেরা দশটি দলকে গত ২৯ জুন পরস্কৃত করা হয় রাজধানীর ‘বাংলাদেশচীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে’। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চূড়ান্ত প্রতিযোগিতায় ১০১টি দলের মধ্যে ৭ম স্থান অধিকার করে ফুলকি সহজপাঠ বিদ্যালয় চট্টগ্রামের ৩ জন শিক্ষার্থীর দল। তারা ব্রেইল গ্লাভ (দর্শন ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত) প্রজেক্ট নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজয়ী দলের সদস্যরা হলেন ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শিহান রিশাদ ও তাহমিদুর রহমান এবং নবম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ফাওয়াজ। সুশিক্ষায় মেধাবী শিক্ষক হিসেবে পুরস্কৃত হন ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক রুমকী চক্রবর্ত্তী ও সিমি বিশ্বাস। বিজয়ী ১০টি দলের প্রত্যেক শিক্ষার্থীর হাতে ২০ হাজার টাকার চেক ও সনদ এবং বিজয়ী প্রতিটি দলের শিক্ষকদের হাতে ৩০ হাজার টাকার চেক ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেবের পরলোকগমন
পরবর্তী নিবন্ধজুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে