‎পেকুয়ার আবু তাহের চৌধুরী বাচ্চু মিয়া আর নেই

‎পেকুয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ২:৪২ অপরাহ্ণ

‎দক্ষিণ চট্টগ্রামের প্রখ্যাত জমিদার পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইন পরিষদের সদস্য, সাবেক এমএলএ মরহুম আলহাজ্ব কবির আহমদ চৌধুরীর মেজ সন্তান আলহাজ্ব আবু তাহের চৌধুরী বাচ্চু মিয়া (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

‎আজ বৃহস্পতিবার সকাল ৯ টা ১০ মিনিটে পেকুয়াস্থ নিজ বাসবভনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

‎তিনি বিএনপি কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি ও পেকুয়া উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

‎মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যা সন্তান, নাতি, নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রাত সাড়ে আটটায় পেকুয়া জমিদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

‎প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন-ইসরায়েলি বিমানকে ‘না’ ফ্রান্স ইতালি স্পেনের
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে মাকে হত্যা মামলায় স্ত্রীসহ ছেলে গ্রেপ্তার