চট্টগ্রামে আরও দুই শিশুর হাম শনাক্ত

উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ২৮

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৫:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সরকারিবেসরকারি বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গতকাল আরও ২৮ শিশুকে ভর্তি করা হয়েছে। এছাড়া পরীক্ষায় আরও ২ জনের হাম শনাক্ত হয়েছে, তারা নগরীর বাসিন্দা। এখন পর্যন্ত মোট ৩৯ জনের হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে গতকাল ৪৫ জন শিশুর পরীক্ষার নমুনা ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৩৭৩ জনের। গতকাল চট্টগ্রাম সিভিল কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন করে ভর্তি হওয়া এসব রোগীর সবাই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। মহানগর এলাকায় উপসর্গ থাকা ৭৭ রোগী ভর্তি রয়েছে।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাম প্রতিরোধে আগামী ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। আমরা হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করছি। এছাড়া প্রয়োজনীয় নমুনা পরীক্ষার জন্য ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধগামছা পার্টির ৬ সদস্যের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধইঞ্জিনে সমস্যা বলে ফ্লাইওভারে টেক্সি থামান চালক, ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই