বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও আবেগের এক মহিমান্বিত উৎসব। পহেলা বৈশাখের প্রভাতে নতুন সূর্যের আলোয় মুছে যায় পুরনো দিনের ক্লান্তি ও গ্লানি; শুরু হয় নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনার এক উজ্জ্বল অধ্যায়। এই বিশেষ দিনকে ঘিরে বনজৌর নিয়ে এসেছে দ্বৈত আয়োজন; শহরের প্রাণকেন্দ্রে জিইসি শাখায় আভিজাত্যপূর্ণ বুফে উৎসব এবং চট্টগ্রাম বোট ক্লাব শাখায় প্রকৃতির মাঝে এক প্রশান্তিময় বৈশাখী অভিজ্ঞতা।
শহরের ব্যস্ততার মাঝেই আভিজাত্যপূর্ণ পরিবেশে বনজৌর জিইসি শাখায় পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজন করা হয়েছে এক বর্ণিল ও সমৃদ্ধ বুফে উৎসব। এখানে থাকছে ৭০টিরও বেশি দেশীয় ঐতিহ্যবাহী পিঠা–পুলি, বাঙালিয়ানা খাবার এবং আন্তর্জাতিক নানা পদের অনন্য সমাহার। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাঙালির চিরচেনা নববর্ষের প্রতীক পান্তা–ইলিশ, সঙ্গে বিভিন্ন ধরনের মুখরোচক ভর্তা, চাটনি ও সালান। রসনাবিলাসীদের জন্য থাকছে হাঁস ভুনা, খাসির কাটা মাংস, গরুর কালো ভুনা, গরুর রসা ভুনা, বিভিন্ন প্রজাতির মাছ এবং চিংড়ি মালাইকারি। এর পাশাপাশি পিঠা–পুলির সমৃদ্ধ আয়োজন ও ৩০টিরও বেশি মিষ্টান্ন আইটেম আপনার উৎসবের স্বাদকে নিয়ে যাবে এক ভিন্ন উচ্চতায়। দুপুর ও রাতের জন্য সাজানো এই প্রিমিয়াম বুফে প্রতি জন মাত্র ১৪৩৩ টাকা নববর্ষ উদযাপনকে করে তুলবে আরও পরিপূর্ণ, সমৃদ্ধ ও স্মরণীয়। অন্যদিকে, যারা চান শহরের কোলাহল ছেড়ে একটু নিরিবিলি পরিবেশে বৈশাখ উদযাপন করতে, তাদের জন্য বনজৌর চট্টগ্রাম বোট ক্লাব শাখা নিয়ে এসেছে এক অনন্য অভিজ্ঞতা। ইনডোর, রুফটপ এবং আউটডোর ডাইনিং এই তিনের সমন্বয়ে সাজানো এই আয়োজন, যেখানে নববর্ষের রঙিন ডেকোরেশন আর প্রকৃতির স্নিগ্ধ আবহ একসাথে তৈরি করেছে এক মনোমুগ্ধকর পরিবেশ। নদীর হালকা বাতাস, বিস্তীর্ণ সবুজ আর শান্ত পরিবেশে প্রিয়জনদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে আরও গভীর ও উপভোগ্য। এখানে নিয়মিত মেনুর পাশাপাশি থাকছে বিশেষ বৈশাখী আয়োজন–পান্তা–ইলিশ, দেশীয় পিঠা–পুলি, বিভিন্ন ভর্তা, চাটনি, সালাদ ও সুস্বাদু মিষ্টান্নের সমাহার। পাশাপাশি আন্তর্জাতিক পদের সংযোজন মেনুটিকে করেছে আরও বৈচিত্র্যময়।
অতিথিদের জন্য থাকছে আকর্ষণীয় সেট মেনু। যেমন– সেট মেনু–ক ও খ (প্রতি জন ৯৫০ টাকা): পান্তা ভাত/ভুনা খিচুড়ি, ইলিশ ভাজা, বেগুন মাসালা, শুটকি ভর্তা বা অমলেট, টমেটো চাটনি, সালান ও মিষ্টান্ন। সেট মেনু–গ (প্রতি জন ১১৫০ টাকা): সাদা ভাত, ইলিশ ভাজা, গরু ভুনা, সবজি, ডাল, মাছের ভর্তা ও সুস্বাদু ডেজার্ট। প্রেস বিজ্ঞপ্তি।













