শিল্পকলায় বর্ষবিদায় অনুষ্ঠান

| মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আয়োজনে গতকাল সোমবার একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় বাংলা ১৪৩২ বর্ষবিদায় উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। কথামালা পর্বে জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাওসার আহমেদ, বিশিষ্ট সংগীত শিল্পী আবদুল মান্নান রানা, বিশিষ্ট সংগীত শিল্পী রিয়াজ ওয়ায়েজ, মামুনুর রশীদ শিপন, কাজী সাইফুল ইসলাম টুটুল। কথামালা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি সঙ্গীতদল, অভ্যুদয় সঙ্গীত অঙ্গন, কোমল গান্ধার, চাটগাঁইয়া নওজোয়ান, সুন্দরম শিল্পী গোষ্ঠী, বংশী শিল্পকলা একাডেমি, শহীদ মিলন সঙ্গীত বিদ্যালয়, শান্তঞ্জলি সঙ্গীত নিকেতন, শ্রুতি নন্দন সঙ্গীত নিকেতন, সুরধারা, আন্তর্জাতিক বিশ্বতান।

দলীয় নৃত্য পরিবেশনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল, রুমঝুম নৃত্যকলা একাডেমি, অনুশীলন নৃত্যকলা একাডেমি, নৃত্য আনন্দ ধারা একাডেমি, সৃজন নৃত্যকলা একাডেমি, কল্পবৃক্ষ, নিক্কন একাডেমি, বৃন্দ আবৃত্তি পরিবেশনায় জেলা শিল্পকলা একাডেমি আবৃত্তি শিশু দল, বোধন। একক সঙ্গীত পরিবেশনায় চন্দনা চক্রবর্ত্তী, আনোয়ার হায়দার রাজিন, ইন্তেখার আলম মান্না, রিপন ভান্ডারী, নিপা চৌধুরী, লিজা চৌধুরী, মো. জাহেদ হোসেন, এস বি সুমি প্রমুখ। যন্ত্রসঙ্গীত পরিবেশনায় ছিলেন ভায়োলিনিস্ট চট্টগ্রাম এবং সর্বশেষ আকর্ষণ ছিল সাইলেন্ট থিয়েটারের মাইম পরিবেশনা। বাংলা নববর্ষ উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। সঞ্চলনায় ছিলেনআবৃত্তি শিল্পী শ্রাবণী দাশগুপ্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুতে স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ‘ল্যাবরেটরি সেফটি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধবনজৌরের দুই আঙিনায় পহেলা বৈশাখ