পাহাড়ীকা উচ্চ বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা মিশন এলাকা বনাম চন্দ্রঘোনা এলাকা এই দুই ভাগে বিভক্ত হয়ে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়। খেলায় ১০ গোলে চন্দ্রঘোনা এলাকা দল জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন সৈকত। খেলা পরিচালনা করেন প্রাক্তন শিক্ষার্থী আকাশ। সহযোগিতায় ছিলেন রাশেদ ও মামুন। প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বোরহান উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধচব্বিশের গণঅভ্যুত্থান হ্যান্ডবল টুর্নামেন্ট ২১ আগস্ট শুরু
পরবর্তী নিবন্ধচর চাক্তাই, পাথরঘাটা ও মাইজপাড়ার জয়