আগামী ২১ আগস্ট হতে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে চব্বিশের গণঅভ্যুত্থান হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ শুরু হচ্ছে। এতে প্রধান অতিথি থাকবেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু, বিশেষ অতিথি সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, সভাপতিত্ব করবেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক আবুল হাশেম বক্কর। অংশগ্রহণকারী দলসমূহকে আজ ২০ আগস্ট ২০২৬ রাত ৮টার মধ্যে খেলোয়াড় নিবন্ধন ফরম জমা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।











