চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেডে “Scientific Seminar on Measles & Clinical Discussion” শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় হাসপাতালের ১২তম তলার কনফারেন্স হলে এ আয়োজন করা হয়। সেমিনারে হাম রোগের বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ ব্যবস্থা, টিকাদানের গুরুত্ব এবং শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে শিশু রোগ বিশেষজ্ঞ, চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিশু রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রোকসানা আহমেদ। প্যানেল অব এক্সপার্ট হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, সহযোগী অধ্যাপক ডা. সেলিনা হক, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুর রাজ্জাক শিকদার, সহকারী অধ্যাপক ডা. ফেরদৌস আরা। সেমিনারে সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন ইউরোলজিস্ট অধ্যাপক ডা. আবদুস সালাম, ফাইন্যান্স ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ, ডা. মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্কভিউ হসপিটালের ডিরেক্টর কমপ্লায়েন্স ডা. সালাহউদ্দিন এম.এ.এইচ. চৌধুরী। অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আ.ই.ম.ন জাহাঙ্গীর সেলিম, গাইনি বিশেষজ্ঞ ডা. তফিকুর নাহার মোনা, পার্কভিউ হসপিটালের এন্ডোক্রাইনোলজিস্ট ডা. আশরাফুল ইসলাম, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. মোহাম্মদ নুরুল আলমসহ পার্কভিউ হসপিটালের বিভিন্ন ডিপার্টমেন্টের সিনিয়র মেডিকেল অফিসারগণ। স্বাস্থ্যসেবায় সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে পার্কভিউ হসপিটাল নিয়মিত এ ধরনের বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।









