বাঁশখালীর দক্ষিণ সাধনপুর আচার্য্য পাড়া পন্ডিত অধের্ন্দু বিকাশ আচার্যের পুত্র পণ্ডিত প্রবর নির্মল কান্তি আচার্য্য (৬৫) পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ এস্ট্রলজাস সোসাইটি, বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ, মহাকালী নবগ্রহ মন্দিরের প্রধান পুরোহিতসহ অনেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। গতকাল শনিবার বিকেলে বাঁশখালী স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।












