দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়াতে হবে

চকবাজার থানা জামায়াতের ফুডপ্যাক বিতরণকালে মুহাম্মদ শাহজাহান

| শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী ও দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার চকবাজার এলাকায় পানিবন্দী পরিবারের মাঝে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে।

চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, থানা নায়েবে আমির আব্দুল হান্নান ও মোহাম্মদ ইলিয়াস।

ফুডপ্যাক বিতরণ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, টানা বর্ষণে অনেক মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা এবং জামায়াতে ইসলামীর অন্যতম সামাজিক দায়িত্ব। তিনি বলেন, মানবিক সংকট মোকাবিলায় দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার পাশে দাঁড়াতে হবে। জামায়াতে ইসলামী অতীতের ন্যায় ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে মানুষের কল্যাণে কাজ করে যাবে। পরে অতিথিবৃন্দ পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত ফুডপ্যাক বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে বাংলাদেশি ডেলিভারিম্যানকে গুলি করে হত্যা