তামিলনাডুর ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

| বুধবার , ১৩ মে, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

ভারতের তামিলনাডুজুড়ে মন্দির, স্কুল ও বাস স্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত রাজ্য পরিচালিত ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়। তামিলনাডু রাজ্য মার্কেটিং কর্পোরেশনের পরিচালিত এসব দোকান দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে। খবর বিডিনিউজের। এটি মুখ্যমন্ত্রী হিসেবে এই সুপারস্টার অভিনেতা ও রাজ্যের ক্ষমতাসীন তামিলাগা ভেত্রি কাজাগমের (টিভিকে) নেতার প্রথম আদেশ বলে জানিয়েছে এনডিটিভি। এক বিবৃতিতে রাজ্য সরকার বলেছে, সাধারণ মানুষের কল্যাণের কথা মাথায় রেখে, তামিলনাডুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, দুই সপ্তাহের মধ্যে উপাসনাস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও বাস স্ট্যান্ডের ৫০০ মিটার ব্যাধার্সের মধ্যে থাকা ৭১৭টি খুচরা মদের দোকান বন্ধ করার আদেশ জারি করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআমরা আপনাকে ভুলবো না আতা ভাই : লাকী ইনাম
পরবর্তী নিবন্ধরাজ্যে টিএএসএমএসি বর্তমানে ৪৭৬৫টি মদের দোকান পরিচালনা করে।