সিএসইতে লেনদেন ২১.০৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ১৩ মে, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয় ২১.০৫ কোটি টাকা। ১,৫১১ টি লেনদেনের মাধ্যমে মোট ৪০.২৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচত ৪১.১২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৬৮৩.৭১ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৭৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৭৯.৬৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৫.৬১ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৮.৪৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৮.৩১ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,২৪৫.০০।

গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০৯,৪৯০.৩১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৭৪,৯৭৮.২৪ কোটি টাকা। সিএসইতে ৬২২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৯টির, দাম কমেছে ৬৭টি আর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

পূর্ববর্তী নিবন্ধরাজ্যে টিএএসএমএসি বর্তমানে ৪৭৬৫টি মদের দোকান পরিচালনা করে।
পরবর্তী নিবন্ধমার্কিন হামলা থেকে রক্ষায় ইরানি যুদ্ধবিমানকে পার্কিংয়ের অনুমতি দিয়েছিল পাকিস্তান