চীনের শেনঝেন শহরে এশিয়া–প্যাসিফিক ইকোনমিক কো–অপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের প্লেনারি সেশনে বিশ্বনেতাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ ভাষণ চলাকালেই চেয়ারে বসে চোখ বুজে ঘুমিয়ে পড়তে দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে। খবর বিডিনিউজের। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের ঠিক আগমুহূর্তে ট্রাম্পের ঘুমিয়ে পড়ার এই দৃশ্যটি আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সম্মেলনের ভিডিও ফুটেজে দেখা যায়, শি জিনপিং যখন এই অঞ্চলের জন্য তার ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরছিলেন, তখন ৮০ বছর বয়সী ট্রাম্প ঘুমে ঢুলছিলেন। এ সময় প্রায় ১০ সেকেন্ড ধরে তাকে ঘুমাতে দেখা যায়। তার মাথা বাঁ দিকে সামান্য কাত হয়ে ছিল।












