জোলেখা বেগম

| মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. আজিম আলী এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. হাকিম আলীর বড় বোন, চরলক্ষ্যা ব্যবসায়ী হাফেজ আহমদের সহধর্মিণী জোলেখা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজেউন)

গত ৫ এপ্রিল বিকেল ৩টায় দিকে নগরীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ পুত্র, ২ কন্যা, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন রাত ৯টায় কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জোলেখা বেগমের মৃত্যুতে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সকল কর্মকর্তা, আজিম অ্যান্ড কোম্পানির সকল কর্মকর্তা, নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটি, টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন, দুরন্ত দুর্বার ক্লাব, চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্ট গ্রুপ, আয়ুব বিবি সিট কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ, আজিম পাড়া ক্রীড়া সংস্থা, চরলক্ষ্যা সিরাজুল মুনির গাউছিয়া দাখিল মাদ্রাসা, আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজ, আজিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আয়ুব বিবি ট্রাস্ট, সাউথ চিটাগাং গ্রামার স্কুলসহ কর্ণফুলী উপজেলা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুরধ্যানের শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান কাল
পরবর্তী নিবন্ধবোয়িংয়ের উড়োজাহাজ লিজ নিতে চায় সরকার