জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার নগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবন চত্বরে পৃথকভাবে কেন্দ্রীয় ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়।
উত্তর জেলা বিএনপি: উত্তর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন গোলাম আকবর খোন্দকার। এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধে জিয়ার ভূমিকা দেশ ও বিদেশে স্বীকৃত। তার তুলনা তিনি নিজেই। এমন নেতা বা মুক্তিযোদ্ধা বিশ্বে বিরল। মেজর জিয়াই প্রথম পাকিস্তানি কমান্ডারকে হত্যা করে বিদ্রোহ করেছেন, যুদ্ধ ঘোষণা করেছেন। সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। জেড ফোর্সের দায়িত্ব নিয়ে সরাসরি যুদ্ধ করেছেন। জিয়াউর রহমানকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস পূর্ণাঙ্গ হবে না।
নুর মোহাম্মদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর হেলাল, এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, সালাউদ্দিন, নুরুল আমিন, আব্দুল আউয়াল চৌধুরী, জসিম উদ্দিন শিকদার, অ্যাডভোকেট আবু তাহের, কর্নেল আজিম উল্লাহ বাহার, ডা. খুরশিদ জামিল চৌধুরী, প্রফেসর মির্জা মোহাম্মদ শহীদুল্লাহ বাবুল, সেলিম চেয়ারম্যান, এড. এনামুল হক, আবু আহমেদ হাসনাত, শওকত আলী নূর, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, মাহবুব সাফা, কাজী সালাউদ্দিন, সোলাইমান মঞ্জু, অধ্যাপক মহসিন, জাকির হোসেন, ইউসুফ নিজামী, জয়নাল আবেদীন দুলাল, আনোয়ার হোসেন, শাহীদুল ইসলাম চৌধুরী, সালাউদ্দিন সেলিম, মোবারক হোসেন কাঞ্চন চেয়ারম্যান, আবু জাফর চৌধুরী, ফকির আহমেদ, আহসানুল কবির রিপন, দিদারুল আলম মিয়াজী, আলমগীর ঠাকুর, ডা. রফিকুল আলম চৌধূরী, অধ্যাপক আতিকুল ইসলাম লতিফি, কুতুব উদ্দিন খান, হাসান মোহাম্মদ জসিম, মুরাদ চৌধুরী, শফিউল আলম চৌধূরী, নার্গিস আক্তার, সৈয়দ নাসির উদ্দিন, নুরুল হুদা, জাহাঙ্গীর হোসেন, জাহেদুল আফসার জুয়েল, মনিরুল জনি, কে আলম, মো. শহীদুল ইসলাম প্রমূখ
দক্ষিণ জেলা বিএনপি: দক্ষিণ জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এসময় তিনি বলেন, জিয়াউর রহমান চট্টগ্রামের মাটি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সে ঘোষণায় সাড়া দিয়ে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সশস্ত্রবাহিনীসহ সকলে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে বসে থাকেননি, তিনি রণাঙ্গণে শত্রুর মোকাবেলা করে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস ও জিয়াউর রহমান একই সূত্রে গাঁথা। প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী। সভাপতির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মোশাররফ হোসেন, আবদুল গাফফার চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, জামাল হোসেন, আবু মো. নিপার, মোজাম্মেল হক ভিপি, হুমায়ন কবির আনসার, লায়ন হেলাল উদ্দিন, এহসানে মওলা, মোহাম্মদ লোকমান, ইছহাক চৌধুরী, রেজাউল হক চৌধুরী, শহীদুল্লাহ, ইউসুফ চৌধুরী, হাসান চেয়ারম্যান, চেয়ারম্যান আবুল কালাম আবু, সরোয়ার হোসেন, অ্যাডভোকেট শওকত ওসমান, শহীদুল আলম শহীদ, শফিকুল ইসলাম রাহী, ফজলুল কবির ফজলু, মাওলানা ফোরকান, মাওলানা আবদুল করিম, মাহফুজুর রহমান আনিস প্রমুখ।













