নগরীর শীর্ষ ছিনতাইকারী শাফায়েতকে গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ। গত রোববার দিবাগত রাত ২টায় অভিযান চালিয়ে তাকে ছোটপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আগ্রাবাদ এঙেস রোড এবং আশেপাশের এলাকায় ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। জানা গেছে, ছিনতাইকারী শাফায়েত এবং তার দলের সদস্যরা ভ্যানগাড়ি চালক, গার্মেন্টস কর্মী ও অফিসগামী লোকজনকে টার্গেট করে। এরপর সুযোগ বুঝে তাদের কাছ থেকে ছিনতাই করে। শাফায়েত ও তার সহযোগী বিজয় গং দীর্ঘদিন ধরে এই এলাকায় ছিনতাই করে আসছিল। একটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে আগ্রাবাদ এঙেস রোড এবং এর আশপাশের এলাকায় এক ডজন দুর্ধর্ষ ছিনতাইকারীর নাম উঠে আসে। এর মধ্যে শাফায়েতও রয়েছে।
হালিশহর থানার ওসি জানিয়েছেন, শাফায়েতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।














