জঙ্গিগোষ্ঠী আইএসের সেকেন্ড ইন কমান্ড মিনুকি নিহত, জানালেন ট্রাম্প

| রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সামরিক বাহিনীর পরিচালিত এক অভিযানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবুবিলাল আলমিনুকি নিহত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিডিনিউজের।

শুক্রবার রাতে ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আজ রাতে, আমার নির্দেশনায়, সাহসী আমেরিকান সেনা ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্র থেকে বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীকে নির্মূলে খুব যত্নসহকারে পরিকল্পিত ও খুবই জটিল এক অভিযান নিখুঁতভাবে বাস্তবায়ন করেছে। আইএসের বৈশ্বিক দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবুবিলাল আলমিনুকি ভেবেছিলেন তিনি আফ্রিকায় লুকিয়ে থাকতে পারবেন, কিন্তু তিনি জানতেনই না যে আমাদের সূত্ররা তিনি কী করছেন সে বিষয়ে আমাদের প্রতিনিয়ত খবর দিয়ে গেছে।

মিনুকিকে হত্যার খবর দিলেও কোথায় অভিযান পরিচালিত হয়েছে সে বিষয়ে ট্রাম্প তার পোস্টে কিছু লেখেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পূর্ববর্তী নিবন্ধজীয়নকাঠি তারা উৎসবে সেরা আবৃত্তি সংগঠন পদক পেল চট্টগ্রামের প্রমা
পরবর্তী নিবন্ধনাইজেরিয়ায় স্কুলে হামলা, বহু শিক্ষার্থী অপহরণ