চপই, বিকেটিটিসি ও এমটিটিসি শিক্ষকদের মতবিনিময়

| শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট, বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষকদের অংশগ্রহণে গত ২ ফেব্রুয়ারি সিএসটিআই ক্যাম্পাস অডিটরিয়াম রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিকেটিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ নুরুজ্জামান, সিএসটিআই এর সহ–সভাপতি মোশাররফ হোসাইন চৌধুরী, প্রধান নির্বাহী মাহাবুবুল হাসান রুমী ও সিএসটিআই এর অধ্যক্ষ মাহাবুব উল আলম। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী তৌহিদুল আনোয়ার, গাজী ইকফাত মাহমুদ, এস এম জয়নাল আবেদিন, মুহাম্মদ সিরাজ, আবু বক্কর সিদ্দিক, বায়েজিদ, সিএসটিআই এর কার্যনির্বাহী সদস্য ও রেজিস্টার রোমান হায়দার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সিএসটিআই পরিচালনা কমিটির সভাপতি আবদুল মালেক। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধচবি ম্যানেজমেন্ট বিভাগের সুবর্ণজয়ন্তী আজ
পরবর্তী নিবন্ধপিঠাপুলি লোকজ সংস্কৃতিরই প্রকাশ : এম এ মালেক